বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

এইচএসসিতে পাসের হার ৭৪.৭০ ভাগ

উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ- পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন। শিক্ষামন্ত্রী নুরুল ইস
লাম নাহিদ বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এই সময় প্রধানমন্ত্রী বলেন, “পাশের হার বৃদ্ধি পাচ্ছে এতে আমি অত্যন্ত আনন্দিত। আরেকটু বেশি আনন্দিত যে আমাদের মেয়ে শিক্ষার্থী বেড়ে গেছে এবং তাদের পাসের হার বাড়ছে। তবে এখানে আমি মনে করি, ছেলে মেয়ে যেই হোক, সন্তান সন্তানই।তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যেমন শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন, তেমনি তার সরকারও শিক্ষায় সবচেয়ে গুরুত্ব দিচ্ছে, কেননা দরিদ্রমুক্ত দেশগঠনের পরিকল্পনায় মূল হাতিয়ারই শিক্ষা। যারা এবার কৃতকার্য হতে পারেনি, প্রধানমন্ত্রী তাদেরআরেকটু মনোযোগীহতে বলেন

বুধবার, ২০ জুলাই, ২০১৬

বড় বেশি সাম্প্রদায়িক

 প্রহেলা জুলাই, শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে একটু দূরে ছিলাম। গুলশানের রেষ্টুরেন্টের ঘটনা পুরোপুরি ফলো করতে পারিনি। তবে সকালে বুঝতে বাকি রইলো না জঙ্গি হামলাটি কত বেশি ভয়ানক, কত বেশি সাম্প্রদায়িক।
আমি আমাদের কাথলিক চার্চে কোনদিন শুনিনি ফাদার বা বিশপগণ গীর্জায় পুলপিঠে দাঁড়িয়ে অন্য কোন ধর্মের বিরুদ্ধে বলেছেন, বরং দেখেছি তারা অন্য ধর্মের ভাল দিকগুলো নিয়ে আলোচনা করেছেন। অসাম্প্রদায়িক চেতনা ধারণ করার শিক্ষা দিয়ে থাকেন তাঁরা খ্রিস্টভক্তদের।
কিন্তু গতকালের ঘটনায় আমরা কী দেখলাম?

বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

গল্পকার খোকন কোড়ায়ার সাক্ষাৎকার


গল্পকার খোকন কোড়ায়া আমাদের অনেক গল্প শোনান। তিনি আমাদের মুগ্ধ করেন তাঁর লেখনির যাদুতে। আমরা তাঁর লেখা পেয়ে সেটা পড়া শেষ না করা পর্যন্ত উঠি না। তার লেখায় উঠে আসে মধ্যবিত্ত মানুষের হাসি-কান্না, আনন্দ বেদনা। তিনি মন খুলে বলেছেন খ্রীষ্টান সাহিত্যিকদের অবস্থা করণীয়। সাক্ষাৎকার নিয়েছেন তরুন গল্পকার সুমন কোড়াইয়া

প্রশ্ন: আপনার শৈশবের কথা বলুন?
: আমার জন্ম ঢাকা জেলার পুরান তুইতাল নামের ছায়া সুনিবিড় একটি নিভৃত পল্লীতে। যাবৎ আমি যত গ্রাম দেখেছি আমার কাছে আমাদের গ্রামটিই সবচেয়ে সুন্দর। তখন আমাদের গ্রামটি ছিলো খাল বিল পরিবেষ্টিত সবুজময়।

রবিবার, ৮ মে, ২০১৬

ব্রাদার জার্ল্লাত ডি’সুজা আর নেই

সংবাদ
রবিবার
ব্রা. জার্ল্লাত
বিকাল সাড়ে চারটায় ব্রাদার জার্ল্লাত ডি’সুজা ঢাকায় মারা গেছেন। তিনি হলি ক্রশ ব্রাদার সম্প্রদায়ের সব চেয়ে প্রবীণতম ব্রাদার ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। জানা গেছে, তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থাবস্থায় চিকিৎসাধিন ছিলেন।
শিক্ষা ও আন্তঃধর্মীয় বিষয় নিয়ে তিনি দক্ষতার সাথে মন্ডলীতে সেবা দিয়েছেন। তিনি সেন্ট প্লাডিস হাই স্কুল, চট্টগ্রামের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন স্কুলে প্রায় সারা জীবন শিক্ষকতা করেছেন। তিনি লেখালেখিতেও পারদর্শী ছিলেন। তিনি নিজে আন্তধর্মীয় সংলাপ বিষয়ে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
তাঁর মৃত্যুতে শোকের ছাযা নেমে এসেছে ভ্রাতৃ সংঘের সদস্যদের মধ্যে। আগামীকাল তাঁর মর দেহ চট্টগ্রামে সমাধিস্থ করা হবে।

(লেখাটি বিডি খ্রিস্টান নিউজে পূর্ব প্রকাশিত)

শুক্রবার, ৬ মে, ২০১৬

বিয়ের আগে ও পরে

প্রবন্ধ
তেজগাঁও গীর্জা। বিবাহ প্রস্তুতির ক্লাশ। জোড়ায় জোগড়া ছেলে-মেয়েরা বসে আছে। পরিচিতি পর্বে আমাদেরকে ফাদার মিন্টু এল. পালমা জিজ্ঞেস করলেন, প্রেম কয় দিনের?
উত্তর : পাঁচ বছরের।
সবাই চোখ বড় বড় করে তাকায় আমাদের দিকে। যেন দীর্ঘ দিন প্রেম করাটা একটা অপরাধ! অথবা দীর্ঘ দিন প্রেম টিকে ছিলো এই জন্য সাব্বাস!

পথের সাথী

 উপন্যাস
সুমন কোড়াইয়ার উপন্যাস পথের সাথি

রাত দুপুর। চারিদিকে সুনসান। সেই কখন থেকে বসে আছি বাবা আসবেন বলে। রাত দশটার মধ্যে আসার কথা কিন্তু এখন রাত দু’টা বাজে। তিনি এখনো আসছেন না। আমাদের বাসাটা বড় রাস্তার অদূরে। তাই রাস্তায় গাড়ি গেলে শব্দ আসে। যখন দু’একটা রিক্সা বা গাড়ি যাওয়ার শব্দ শোনা যায় তখনই মনে হয় যেন বাবা আসছেন। আমি পড়ার টেবিল থেকে বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দিলাম। চোখে একটুও তন্দ্রা নেই। কেন জানি না।

বৃষ্টির জন্য প্রার্থনা

ছোটদের গল্প
স্কুল থেকে ফিরেছে সবাই। আজ বৃহস্পতিবার। হাফ স্কুল। এগারটা বাজে। চয়ন, সুজন ও রতন একটা বুদ্ধি আটলো মাথায়। চয়ন স্কুল থেকে ফেরার পথে বন্ধুদের বললো, চল আজ আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করি।
rain at village in Bangladesh, sumon corraya's story সুজন ও রতন রাজি হলো। তারা বাড়ি গিয়ে আরো সাথিদের রাজি করালো। পাড়া প্রতিবেশী ছেলে-মেয়ে মিলে দশ বারজন হলো। যারা ছোট, বয়স সাত কি আট তারা বুঝতে পারছে না কি করতে যাচ্ছে বড় ভাইয়েরা।

বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

সংসার

গল্প
পরিবেশ থমথমে।
Sumon Corraya's short story, সুমন কোড়াইয়ার ছোট গল্পকারো মুখে কথা নাই। নীরবতা। দুই মিনিট পর ফাদার আকাশ পালমা চশমা খোলে বললেন, তোমরা এখানে এসেছ সমস্যা সমাধানের জন্য। কিন্তু কেউ কারো কথা শুনছ না। শুধু একে অন্যের দোষারোপ করছ। বিষয়টা খুব দুঃখজনক। খ্রিস্টান পুরোহিতদের ফাদার বলা হয়।
শ্যামল রোজারিও বললো, ফাদার, নিপা আমার কাছে অনেক কিছু লুকায়।